ফ্রি করা হোক ফোন কল, টেলিকম সংস্থাকে চিঠি

৩০ মার্চ, ২০২০ ১০:৪৫  
মোবাইল পরিষেবা সংস্থাগুলোকে চিঠি দিয়ে আগামী একমাস ফোনের আউট গোয়িং ও ইনকামিং সম্পূর্ণ ফ্রি করার দাবি জানিয়েছে ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এ দাবি জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন। রাজ্যে রাজ্যে আটকে পড়া হাজার হাজার পরিযায়ী শ্রমিক। অনেকে বাড়ি ফেরার চেষ্টা করলেও, বহু শ্রমিক এখনও কাজের জায়গায় রয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে ফোন আসা-যাওয়া ফ্রি করার দাবি তুলল কংগ্রেস। প্রিয়াঙ্কা জানিয়েছেন, মুকেশ আম্বানি (জিও), কুমার মঙ্গলম বিড়লা (ভোডাফোন ও আইডিয়া), পিকে পারওয়ার (ভারত সঞ্চার নিগম লিমিটেড) ও সুনীল ভারতী মিত্তালকে (ভারতী এয়ারটেল) চিঠি লিখে এই দাবি জানানো হয়েছে।